চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার একটি গ্যারেজ থেকে গতকাল মঙ্গলবার সকালে মিতসুবিশি সোগান নামের একটি দামি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ অভিযানে সহায়তা করে র্যাব-৭। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এস এম শামীমুর রহমান জানান, বায়েজিদের সৈয়দ আজম উদ্দিন নামে এক ব্যক্তি মিতসুবিশি সোগান মডেলের কালো রঙের গাড়িটি কারনেট সুবিধায় এনেছিলেন। তবে কোনো কাগজপত্র না পাওয়ায় গাড়িটি কখন আনা হয়েছিল তা জানা যায়নি। গাড়িটির দাম আড়াই থেকে তিন কোটি টাকা। এটি এখন কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে। গাড়ির মালিক শুল্ক পরিশোধ না করলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।
এসপিরস্ত্রীহত্যারপ্রতিবাদেকর্মসূচি
জঙ্গিবাদকেরুখেদাঁড়াতেহবে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, যে সমাজে সাধারণ মানুষ নিরাপদ নয়, সেই সমাজকে সভ্য বলা যায় না।মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় থাকলেও দিন দিন বাঙালির মুক্ত চেতনার ওপর জঙ্গিবাদী আঘাত আসছে।আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।জঙ্গিবাদকে রুখে দাঁড়াতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
সমাবেশে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন বলেন, এগুলো কাপুরুষোচিত হত্যা।যাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন সেসব নিরীহ মানুষ, মুদি দোকানি, পুরোহিতদের এরা হত্যা করছে।এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে বিন্দুমাত্র মানবিকতাবোধ নেই।এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি ছিল।সেটা পুরোপুরি দূরীভূত হয়েছে বলা যাবে না।সবচেয়ে বড় অর্জন যুদ্ধাপরাধীদের বিচার।এই বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।অনৈক্য সৃষ্টি হলে ষড়যন্ত্রকারীরা জয়ী হবে।
অধ্যাপক অনুপম সেন বলেন, ‘মার্কিনরা আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়।তারা কখনো জামায়াত, কখনো শিবির, কখনো অন্য নামে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।এদের এক হয়ে রুখে দাঁড়াতে হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আবুল মনসুর বলেন, ‘এখন মনে হচ্ছে আমাদের প্রতিটি সাধারণ মানুষের ঘাড়ে এক-একটি চাপাতির কোপ পড়ছে।এ রকম অসহায় এবং বিপন্ন কখনো বোধ করিনি।এই বাংলাদেশ আস্তে আস্তে তার মুক্তিযুদ্ধের চেতনার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের দল ক্ষমতায় থাকলেও আজ আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে।সাধারণ মানুষের জন্য এই দেশ নিরাপদ নয়।যদি ধর্মীয়, ব্যক্তিস্বাধীনতা না থাকে, তাহলে এই দেশকে নিরাপদ কীভাবে মনে করবে মানুষ।’
উদীচীর সহসভাপতি চন্দন দাশের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নজরুল আবছার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মৃণাল চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান।
বক্তারা বাবুল আক্তারকে একজন সৎ পুলিশ কর্মকর্তা উল্লেখ করে বলেন, সরকারের আপসকামিতা এবং বিচারহীনতার কারণে বারবার জঙ্গিরা এ ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে।সরকারের দ্বিমুখী নীতি হত্যাকে মদদ দিচ্ছে।
বক্তারা অবিলম্বে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
২৭ টাকার কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরে কাঁচা পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজার।গতকাল মঙ্গলবার সকালে ওই বাজারে কাঁচা মরিচের পাইকারি দাম ছিল প্রতি কেজি ২৭ টাকা।এর ১০০ গজ দূরে রিয়াজউদ্দিন খুচরা বাজারে ও এক কিলোমিটার দূরত্বে কাজীর দেউড়ি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল বিক্রেতাভেদে ৮০ থেকে ১০০ টাকায়।পাইকারি মূল্যের তুলনায় তিন গুণেরও বেশি দামে কাঁচা মরিচ ও বেগুন বিক্রি করায় তিন খুচরা বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পবিত্র রমজান মাসের প্রথম দিন নগরের কাঁচাবাজারের পরিস্থিতি তদারকি করতে অভিযানে নামে জেলা প্রশাসনের তদারকি দল।এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
অভিযানে পাইকারি দামের তুলনায় বেশি দামে কাঁচা মরিচ ও বেগুন বিক্রি করায় তিনজনকে কারাদণ্ড, মূল্যতালিকা প্রদর্শন না করা ও ক্রয়-বিক্রয়ের রসিদ না থাকায় চারজনকে জরিমানা করা হয়েছে।এ ছাড়া তিনজনের কাছ থেকে মুচলেকা নিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্র জানায়, রিয়াজউদ্দিন পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ২৫-২৭ টাকা, বেগুন ২০ টাকা, শসা ২০-২২ টাকা।কিন্তু কাজীর দেউড়ি ও রিয়াজউদ্দিন খুচরা বাজারে বিক্রেতাভেদে কাঁচা মরিচ ৮০-১০০ টাকা, বেগুন ৮০ টাকা ও শসা ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছিল।বেশি দামে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়ায় কাজীর দেউড়ি এবং রিয়াজউদ্দিন বাজারের তিন খুচরা ব্যবসায়ী আলী হোসেন, মো. সোহাগ ও মো. আহমদ নবীকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।তাঁদের মধ্যে দুজনকে ১৫ দিনের ও একজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।এ ছাড়া মূল্যতালিকা না টাঙানোয় দুই আড়তদার ও দুই খুচরা ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন বৈঠকে ব্যবসায়ীরা কাঁচাবাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।কিন্তু অভিযানে গিয়ে উল্টো চিত্র দেখা গেছে।দাম অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।কয়েকজনকে সতর্ক করা হয়েছে।এখন থেকে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, এ ছাড়া ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে রিয়াজউদ্দিন বাজারের এক খুচরা বিক্রেতা মালামাল ফেলে পালিয়ে যান।তিনিও ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছিলেন।পরে তাঁর মালামাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রামেআ.লীগেরআলোচনাসভা
‘জঙ্গিদেরঅস্তিত্বেরশেকড়উৎপাটনকরতেহবে’
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাঙালি জাতিসত্তার শত্রুরা মুক্তচিন্তার মানুষ, ব্লগার, শিক্ষক, সাংবাদিক, পীর ও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় গুরুদের হত্যা করছে।সম্প্রতি জঙ্গিবাদী ঘাঁটি নির্মূলের অগ্রনায়ক পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের স্ত্রীকে প্রকাশ্যে পরিকল্পিতভাবে হত্যা করে বাঙালি জাতিসত্তাকে হুমকি দিয়েছে।এই হুমকি মোকাবিলায় প্রতিটি পাড়া-মহল্লায় জঙ্গি ও জামায়াত-শিবিরের অস্তিত্বের শেকড় উৎপাটনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এ কথা বলেন।
চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘আওয়ামী পরিবারের কেউ জামায়াত-শিবির করলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাকে নিতে হবে।একজন আওয়ামী লীগ নেতা বা কর্মীর ঘরে কীভাবে বিএনপি-জামায়াতের অস্তিত্ব গড়ে উঠতে পারে, সেটা ভেবে দেখতে হবে।’
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘একটি বিরূপ পরিস্থিতিতে বাঙালির স্বশাসন প্রতিষ্ঠায় ছয় দফাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল ছাত্রলীগ।কেননা, বঙ্গবন্ধুর ঘোষণার সময় তৎকালীন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বঙ্গবন্ধুর পাশে ছিলেন না।ছাত্রলীগ তখন এই ঝুঁকি নিয়েছিল।৬৬ সালের ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে বঙ্গবন্ধু জহুর আজিজকে সঙ্গে নিয়ে প্রথম প্রকাশ্যে ছয় দফার ঘোষণা দেন।সেদিনও ছাত্রলীগ বঙ্গবন্ধুর পাশে ছিল।’
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও নঈম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও শফিক আদনান।
আলোচনা সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা নিয়ে আওয়ামী লীগের মধ্যেই ছয় দফাপন্থীরা ছিলেন সংখ্যালঘু।ওই সময় ছাত্রলীগের নেতারা বঙ্গবন্ধুকে ভরসা জুগিয়েছিলেন।তাৎক্ষণিক ডাকা ছাত্রলীগের জরুরি সভায় ছয় দফা অনুমোদন দেওয়া হয়।এরপর একই বছরে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রবল বিরোধিতা সত্ত্বেও ছয় দফা অনুমোদিত হয়।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং জাতীয় উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন, তা আমরা অনুধাবন করতে পারছি না।তাঁর পিতার মতোই তিনি বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নেতৃত্ব দিচ্ছেন।’
উত্তর জেলা: ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গতকাল বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে উত্তর জেলা আওয়ামী লীগ আরেকটি আলোচনা সভার আয়োজন করে।এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী।আলোচনায় অংশ নেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মঈনউদ্দিন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও রাউজানের পৌর মেয়র দেবাশীষ পালিত প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
‘চিকিৎসাবর্জ্য সংক্রামক ব্যাধির ঝুঁকি বাড়ায়’
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের বেশির ভাগ সরকারি-বেসরকারি হাসপাতাল এবং রোগনির্ণয় কেন্দ্র চিকিৎসাবর্জ্য প্রক্রিয়াজাত করে না।প্রক্রিয়াজাতহীন চিকিৎসাবর্জ্যের কারণে নানা সংক্রামক ব্যাধির ঝুঁকি বাড়ছে।
গতকাল মঙ্গলবার ‘চিকিৎসাবর্জ্য প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবস্থাপনা’ শীর্ষক এক সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সভাকক্ষে এ সভার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর।
সভায় সভাপতিত্ব করেন চমেকের উপাধ্যক্ষ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান।
সূচনা বক্তব্যে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক আজাদুর রহমান মল্লিক বলেন, চট্টগ্রামে ২৫০টির বেশি হাসপাতাল এবং রোগনির্ণয় কেন্দ্র আছে।এর মধ্যে মাত্র ৮০টি প্রতিষ্ঠান বর্জ্য ব্যবস্থাপনার জন্য সিটি করপোরেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
বিএমএর সভাপতি মুজিবুল হক খান বলেন, চিকিৎসাবর্জ্যের কারণে মানবদেহে নানা রোগব্যাধির ঝুঁকি থাকে।ব্যবহৃত সুই-সিরিঞ্জের মাধ্যমে বিভিন্ন সংক্রামক ব্যাধি হতে পারে।
চমেক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সুযত পাল বলেন, চিকিৎসাবর্জ্যের মাধ্যমে বিভিন্ন সংক্রামক ব্যাধি; বিশেষ করে হেপাটাইটিস-বি, এইডস ইত্যাদি ছড়াতে পারে।এ বিষয়ে সবার সচেতন হওয়ার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় জোর দিতে হবে।
চট্টগ্রামে ২৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের দক্ষিণ হালিশহরের নারিকেলতলা কাজীর গলি এলাকায় অভিযান চালিয়ে ২৪টি অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।গতকাল মঙ্গলবার এই অভিযান চালানো হয়।
কর্ণফুলী গ্যাস সূত্র জানায়, কাজীর গলি এলাকায় আকতার কামাল নামের এক ব্যক্তি তাঁর ছয়তলা ভবনে অবৈধভাবে ২৩টি গ্যাস-সংযোগ ব্যবহার করছিলেন।এ ছাড়া একই এলাকায় মো. ইলিয়াছ নামের আরেক ব্যক্তি আবাসিক সংযোগ নিয়ে সেটি বাণিজ্যিক কাজে ব্যবহার করছিলেন।অভিযানে সবগুলো সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কর্ণফুলী গ্যাসের উপমহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন বলেন, অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।
সংক্ষেপ
গাড়ি জব্দ
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার একটি গ্যারেজ থেকে গতকাল মঙ্গলবার সকালে মিতসুবিশি সোগান নামের একটি দামি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।এ অভিযানে সহায়তা করে র্যাব-৭।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এস এম শামীমুর রহমান জানান, বায়েজিদের সৈয়দ আজম উদ্দিন নামে এক ব্যক্তি মিতসুবিশি সোগান মডেলের কালো রঙের গাড়িটি কারনেট সুবিধায় এনেছিলেন।তবে কোনো কাগজপত্র না পাওয়ায় গাড়িটি কখন আনা হয়েছিল তা জানা যায়নি।গাড়িটির দাম আড়াই থেকে তিন কোটি টাকা।এটি এখন কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে।গাড়ির মালিক শুল্ক পরিশোধ না করলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|