গাড়ি পাচ্ছেন লালবাগের আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেগা লটারির ড্র অনুষ্ঠানে (বাঁ থেকে) র‌্যাংগস্ ইলেকট্রনিকস লিমিটেডের বিপণন কর্মকর্তা তাজনীন তামান্না, উপব্যবস্থাপক (বিপণন) মোহাইমেনুল ইশাহাক, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, উপক্রীড়া সম্পাদক পবিত্র কুন্ডু, বিজ্ঞাপন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর এবং ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন ব্যবস্থাপক কবির বকুল l প্রথম আলো

গতকাল বুধবার বিকেলে ‘সনি র‌্যাংগস্-প্রথম আলো চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট কুইজ’-এর মেগা পর্বের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার ব্র্যান্ডনিউ গাড়ি পাচ্ছেন লালবাগের আনোয়ার। প্রথম আলো কার্যালয়ে মেগা লটারি পর্বের কুপন তোলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। এ সময় উপস্থিত ছিলেন সনি-র‌্যাংগস্ ও প্রথম আলোর কর্মকর্তারা। মেগা পর্বের লটারিতে চারজন জয়ী হয়েছেন। অন্য তিনজন হলেন ঢাকার গুলশানের ইসহাক (দ্বিতীয়), নবাববাড়ীর মো. আফছার (তৃতীয়) এবং বিক্রমপুরের মুনতাহা (চতুর্থ)। পুরস্কারের মধ্যে রয়েছে ব্র্যান্ডনিউ গাড়ি, মোটরসাইকেল (দ্বিতীয় পুরস্কার) ও এলইডি টিভি (তৃতীয় ও চতুর্থ পুরস্কার)। মেগা পর্বের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়ার তারিখ ও স্থানের ব্যাপারে প্রথম আলো থেকে যোগাযোগ করা হবে।