গাড়ি পোড়ানো মামলায় ডিপজলের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়া চলচ্চিত্র অভিনেতা ও ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল জামিন পেয়েছেন। গতকাল সোমবার মহানগর দায়রা জজ জহুরুল হক ডিপজলের জামিনের আবেদন মঞ্জুর করেন। গত বছরের ১৬ নভেম্বর গাবতলীতে ট্রাফিক সিগন্যাল অমান্য করার কারণে বাধা দেওয়ায় ডিপজল ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করেন। এ সময় তিনি ওই পুলিশ সদস্যকে অস্ত্র দেখিয়ে ভয় দেখান বলেও অভিযোগ রয়েছে। পরে পুলিশের ওই সদস্য মামলা করলে পুলিশ ডিপজলকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। ১২ দিন পালিয়ে থাকার পর ২৮ নভেম্বর রাতে ডিপজল দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেন। পরে বিএনপির ডাকা হরতালের সময় মিরপুর এলাকায় একটি গাড়ি পোড়ানোর মামলায় ডিপজলকে গ্রেপ্তার দেখানো হয়। পরে পল্টন থানায় গাড়ি পোড়ানোর আরেকটি মামলায় ডিপজলকে গ্রেপ্তার দেখানো হয়।