গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের ডাকা গত বৃহস্পতিবারের হরতালে চট্টগ্রামের সীতাকুণ্ডের পন্থিছিলায় গাড়ি পোড়ানোর ঘটনায় ৩৪ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে এই মামলা করে।সীতাকুণ্ড থানা সূত্র জানায়, জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতালে সীতাকুণ্ডের পৌর সদরের পন্থিছিলা ও মধ্যম ইয়াকুবনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ও একটি পিকআপে আগুন দেওয়া হয়।ঘটনায় সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মেজবাহ উদ্দীন বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে।