গাড়ি ব্যবহারে সংযমী হতে হবে: সড়কমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ব্যবহারে সবাইকে সতর্ক ও সংযমী হতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিদিন ছোট গাড়িকে লাইসেন্স দেওয়ার পরিমাণ বাড়ছে, যা খুবই ‘এলার্মিং’। পরিবারপ্রতি গাড়ি ব্যবহার সীমিত করতে হবে। শিগগিরই বিআরটিএ আইন সংসদে উত্থাপন করা হবে। আইনটি চূড়ান্ত পর্যায়ে আছে।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিএর জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিআরটিএ গতকাল রাজধানীতে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার এবং দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।