গাড়ি হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার বিএনপি-সমর্থিত উপজেলা চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী তাঁর সরকারি গাড়িটি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন। গত বুধবার সন্ধ্যায় তিনি গাড়িটি পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) গৌতম বাড়ৈর কাছে হস্তান্তর করেন। উপজেলার আশিয়া ইউনিয়নে মোজাফফর আহমদ চৌধুরীর ছোট ভাই মোজাম্মেল হক চৌধুরী বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হাসেম গত মঙ্গলবার পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলাবিষয়ক সভায় অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যানের গাড়ি তাঁর ছোট ভাইয়ের নির্বাচনী কাজে ব্যবহার করা হচ্ছে। উপজেলা চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী বলেন, ‘সেদিন আওয়ামী লীগের প্রার্থী আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সত্য নয়। আমার ভাইয়ের নির্বাচনী কোনো কাজে আমি অংশগ্রহণ করিনি।’