গাড়িচাপায় কিশোরী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গতকাল মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক কিশোরী মারা গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল হক বলেন, পদ্মা গার্মেন্টসের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, ওই কিশোরী মানসিক ভারসাম্যহীন ছিল। কিছুদিন আগে সে ওই এলাকায় আসে। রাতে বিভিন্ন গাড়ির নিচে ঘুমাত। ধারণা করা হচ্ছে, সোমবার রাতেও সে ওই এলাকার কোনো এক গাড়ির নিচে ঘুমিয়েছিল। গাড়িটি চলে যাওয়ার সময় তাকে চাপা দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
কিশোরীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৭ বছর।