গাড়িচাপায় তিন পর্যটক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া পর্যটক জেটিঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে গাড়িচাপায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন আহসান হাবিব (৩৫), তাঁর স্ত্রী নাজমুল নাহার (৩৩) ও শিশুকন্যা ফারিস্তা হাসান (৪)। আহত ব্যক্তিদের বাড়ি চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায়।আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ গাড়িসহ চালককে আটক করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশে আহত ব্যক্তিরা গতকাল হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পর্যটকবাহী জাহাজ ঘাট এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি গাড়ি পেছন থেকে তাঁদের চাপা দিলে একই পরিবারের তিনজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা তাঁদের উদ্ধার করে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ঘটনাস্থল থেকে গাড়ি ও এর চালক মো. রফিককে আটক করে থানায় নিয়ে যান।