গাড়িচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় গতকাল দুপুরে গাড়িচাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকাগামী একটি গাড়ি অজ্ঞাতনামা ওই নারীকে (৪০) চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।