গাড়িচাপায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মহাসড়কে গাড়ির চাপায় অজ্ঞাত এক কিশোরী (১৫) নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত দুইটায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মহিপুর দুগ্ধ খামারের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ময়নাতদন্তের জন্য লাশটি গতকাল শুক্রবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গতকাল পর্যন্ত লাশের পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শেরপুর থানার এসআই আবদুল মজিদ সরকার বলেন, ওই কিশোরী ফরসা ও হালকা গড়নের। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। শরীরে সাদার ওপর গোলাপি রঙের কামিজ রয়েছে। মহাসড়কে চলন্ত একাধিক গাড়ির চাপায় নিহত কিশোরীর মাথা, হাত ও পা থেঁতলে গেছে।