প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় গতকাল বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়ির চাপায় মনোয়ারা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি শেরপুরের নালিতাবাড়ী থানার পলাশীঘোড়া এলাকার হাবুল মিয়ার স্ত্রী। মনোয়ারা তাঁর ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি থেকে কালিয়াকৈরের বাড়ইপাড়ায় দেবরের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে তিনি বাড়ইপাড়া বাসস্ট্যান্ডে কালিয়াকৈর-নবীনগর মহাসড়ক পার হওয়ার সময় গাড়িটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ গাড়িটির চালক আয়নাল হককে (২৫) আটক করেছে।