গাড়িচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপা পড়ে নিহত হয়েছেন মালেক সরদার (৪৫) নামের এক কৃষক। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ-তাড়াইল সড়কে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাঁধানো ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালেক সরদার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাঁধানো ঘাট এলাকার বাসিন্দা। নিহত ব্যক্তির ছোট ভাই হায়দার সরদার জানান, মালেক জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ফরিদপুর থেকে সদরপুরগামী একটি অ্যাম্বুলেন্স তাঁকে চাপা দেয়। দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পীযূষ কুমার তাঁকে মৃত ঘোষণা করেন।