গাড়িচাপায় বৃদ্ধার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাকরাইলে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট কারের ধাক্কায় শহর বানু ওরফে জহুরা (৬০) নামের এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন।
পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে কাকরাইলে হোটেল রাজমণি ঈশা খাঁর সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চলন্ত একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।