গাড়িচাপায় মা-ছেলেসহ নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকারের চাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার রায়পুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন: দাউদকান্দি উপজেলার পূর্বপেন্নাই গ্রামের মফিজ মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (২৮), ছেলে জুনায়েদ (৩) ও সেলিনার বড় বোন নাছরিন আক্তার (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই তিনজন সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। বেলা আড়াইটার দিকে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার তাঁদের চাপা দিয়ে পাশের খালে পড়ে যায়। ওই তিনজন ঘটনাস্থলেই মারা যান। প্রাইভেটকারটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। চালক পলাতক রয়েছেন। দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ইরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।