গাড়িচাপায় মা নিহত, শিশুপুত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়া নামক স্থানে গতকাল মঙ্গলবার সকালে গাড়িচাপায় আসমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

নিহত আসমা আক্তার ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাহার মিয়ার স্ত্রী।

ফেনীর মহীপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহাঙ্গীর আলম জানান, ওই নারী তাঁর তিন বছরের শিশুপুত্রকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মায়ের সঙ্গে থাকা শিশুটি সামান্য আহত হয়েছে। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।