গাড়িচাপায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলায় গত শনিবার ট্রলির চাপায় ঠাকুরাকোনা রহিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষক খন্দকার নূরুল হুদা নিহত হয়েছেন।
শিক্ষক নিহত হওয়ার ঘটনায় দায়ী ট্রলিচালকের বিচার, তাঁর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ও সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে গতকাল রোববার দুপুরে মানববন্ধন হয়েছে। সদরের ঠাকুরাকোনা বাজারে বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। বিদ্যালয়ের শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস সামাদ, প্রধান শিক্ষক কে এম সাদেকুর রহমান, শিক্ষক আবদুল মোমেন, হাদিছ উদ্দিন, আবুল কাশেম আজাদ, জিয়াউর রহমান প্রমুখ।