গাড়িচাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল বুধবার মাইক্রোবাসের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কাইচাইল ইউনিয়নের কালিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু বৃষ্টি (৪) ওই ইউনিয়নের জিয়াকুলী গ্রামের নজরুল ইসলামের মেয়ে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শিশু বৃষ্টি রাস্তার পাশে দাঁড়ানো ছিল। এ সময় খুলনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। মেয়েটিকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। এলাকাবাসী দুর্ঘটনার পর মাইক্রোবাসটি আটক করে এর চালক মনিরুল ইসলামকে (২৫) গণপিটুনি দেয়। মনিরুল খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বলেন, মনিরুলকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।