গাড়িচালক আজমের পরিবারের জিডি নেয়নি পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানের পরিবারের সাধারণ ডায়েরি (জিডি) পুলিশ নেয়নি। চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে জিডি করতে যান আজমের বড় ভাই মুদি দোকানদার শাহ আলম (৩৫)।শাহ আলম বলেন, আজমসহ পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করতে গেলে থানার এএসআই মো. মনির হোসেন তা নথিভুক্ত না করে তাঁকে ফিরিয়ে দেন।মতলব দক্ষিণ থানার ওসি খান মোহাম্মদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আজম আমার এখানে নিখোঁজ হননি। তাই আমরা জিডি নিইনি। যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন, শাহ আলমকে সেখানে গিয়ে জিডি করতে বলা হয়েছে।’