গাড়িচালক দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্রকল কর্মকর্তা মনিরুল ইসলাম (৩৬) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গাড়িচালক আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের অনুমতি নিয়ে গতকাল বৃহস্পতিবার তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে গতকাল পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মনিরুলকে অন্য কোথাও হত্যা করে গত বুধবার তাঁর লাশ খিলগাঁও এলাকায় ফেলে যাওয়া হয়। তবে কারা, কেন তাঁকে হত্যা করেছে সে সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই।’ ওসি বলেন, এ ঘটনায় মনিরুলের ভাই নজরুল ইসলাম হত্যা মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আসামিকে গতকাল আদালতে হাজির করে রিমােন্ডর আবেদন করা হয়। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মনিরুল গুলশানের সায়হাম টেক্সটাইল মিলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-বিক্রয়) ছিলেন।