গাড়িচালকসহ ছয়জন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্তের গাড়িচালক কামরুল হাসান ওরফে অরুণসহ ছয়জনকে চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এই আদেশ দেন। গতকাল ডিবি পুলিশ আসামি কামরুল হাসান, সাইফুর রহমান, তারিকুল ইসলাম, বকুল মিয়া, সাঈদ ও রফিকুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৩ আগস্ট চিকিৎসক নারায়ণ চন্দ্র দত্ত হত্যার শিকার হন। এ ঘটনায় বনানী থানায় এ মামলা করা হয়। এ ঘটনায় গতকাল পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকিরা রিমান্ডে আছেন।