গাড়িচোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গাড়িচোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আলাউদ্দিন সাগর (২৬), শহিদ (৪০), মঞ্জুর (৩৬) ও মনির (২৯)। গত বুধবার নগরের হালিশহর চৌছালা বালুর মাঠ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, তিনটি কিরিচ ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন যাত্রীবেশে গাড়িতে উঠে তাঁরা অস্ত্রের মুখে জিমিঞ্চ করে যাত্রীদের সর্বস্ব কেড়ে নেন। অনেক সময় তাঁরা চালককে জিমিঞ্চ করে গাড়িও চুরি করে থাকেন।