গাড়িচোর চক্রের সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িচোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আইয়ুব নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া থানার ফটকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, চট্টগ্রাম আন্তজেলা গাড়িচোর চক্রের অন্যতম সদস্য আইয়ুব গত শুক্রবার চট্টগ্রাম-কাপ্তাই সড়ক দিয়ে গাড়ি চালিয়ে রাঙ্গুনিয়ার হোছনাবাদ ইউনিয়নের পশ্চিম নিশ্চিন্তাপুর গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে গাড়ি চুরির কাজে ব্যবহূত রড, স্ক্রু ড্রাইভারসহ একটি টেলিভিশন ও বৈদ্যুতিক পাখা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চুরির কথা স্বীকার করেন।রাঙ্গুনিয়া থানার এসআই জামাল উদ্দিন জানান, আইয়ুবের তথ্য অনুযায়ী শুক্রবার রাতে তাঁর বাড়ি থেকে নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। থানায় মামলার পর গতকাল শনিবার সকালে তাঁকে চট্টগ্রাম জেলহাজতে পাঠানো হয়।