প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুরে একটি ব্যক্তিগত গাড়িতে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর মালাকার পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মিরপুর উপজেলার সদরপুর থেকে তিন ব্যক্তি ব্যক্তিগত গাড়িতে করে কুষ্টিয়া যাচ্ছিলেন। গোবিন্দপুর এলাকায় গাড়ি বন্ধ হয়ে যায়। এ সময় চালক গাড়ি চালু করার চেষ্টা করলে তাতে আগুন ধরে যায়। খবর পেয়ে কুষ্টিয়া ও মিরপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাকির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের কারণে আগুন ধরেছিল।