গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুব হোসেনের ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কার) গত বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর ছোট ভাই শামীম হোসেন গতকাল বৃহস্পতিবার শিবালয় থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, জনসংযোগ শেষে মাহাবুব বুধবার রাতে নয়াকান্দি গ্রামের নিজ বাড়ির উঠোনে গাড়িটি রেখে ঘরে ঘুমাতে যান। রাত তিনটার দিকে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি গাড়িটি আগুনে পুড়তে দেখেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।