গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে দুইজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সময় রাজধানীর নিউমার্কেট ও শাহবাগ এলাকায় বোমা বিস্ফোরণ এবং গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে গত সোমবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান ও সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান। ডিবির সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, গত ৭ ফেব্রুয়ারি হরতালের দিন শাহবাগ ও নিউমার্কেট থানায় দায়ের করা পৃথক মামলায় সোহেল ও মাহবুবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।