প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহনব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে গাড়িতে ডিজিটাল নম্বরপ্লেট যুক্ত হচ্ছে। এর ফলে কোনো গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গিয়েও পার পাবে না। এতে গাড়িতে ভুয়া নম্বরপ্লেটের ব্যবহার এবং একই নম্বর একাধিক গাড়িতে লাগানোর প্রবণতাও রোধ করা সম্ভব হবে।গতকাল বুধবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বিএডিসি মোড় এলাকায় অবস্থিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডিজিটাল নম্বরপ্লেট তৈরির প্রকল্প পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে এই প্রকল্পের কাজটি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে দেওয়া হয়েছে। তারা দ্রুত ও মানসম্পন্নভাবে কাজটি করছে।