গাড়িতে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে চলাফেরা করতেন তজিবর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ‘সন্ত্রাসী’ তজিবর প্রেস স্টিকার লাগানো ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করতেন। গতকাল বৃহস্পতিবার সকালে ওই গাড়িটি জব্দ করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, তিন দিনের রিমান্ডে থাকা তজিবরের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল উপজেলার কাশিমপুরের বাগবাড়ি এলাকায় তজিবরের নিজ বাড়ি থেকে প্রেস স্টিকার লাগানো তাঁর সাদা রঙের গাড়িটি জব্দ করা হয়। তজিবরের (৪৮) বিরুদ্ধে জয়দেবপুর, সাভার ও আশুলিয়া থানায় মোট ২২টি মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগ রয়েছে।