গাড়ির কালো কাচ বদলের সময় শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন থেকে কালো কাচ খুলে ফেলতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময় গতকাল শনিবার শেষ হয়েছে। যাঁরা এ সময়সীমার মধ্যে নির্দেশ পালন করেননি, তাঁদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, সম্প্রতি অপহরণ ও গুম করার যেসব ঘটনা ঘটছে, তাতে কালো কাচ থাকা মাইক্রোবাসসহ বিভিন্ন গাড়ি ব্যবহার করা হচ্ছে। এর ফলে গাড়ির ভেতরে কে আছে, তা বোঝা যাচ্ছে না।
যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এ নির্দেশনা মানা না হলে মোটরযান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।