গাড়ির কালো গ্লাস খোলার সময়সীমা শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন থেকে কালো গ্লাস খুলে ফেলতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময় আজ শনিবার শেষ হচ্ছে। আজ শনিবার রাজধানীর বাংলামোটর এলাকায় গাড়ি থেকে কালো গ্লাস অপসারণ করতে দেখা যাচ্ছে। ছবি: সাজিদ হোসেন

মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন থেকে কালো গ্লাস খুলে ফেলতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময় আজ শনিবার শেষ হচ্ছে। যাঁরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এ নির্দেশ পালন করবেন না, আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন থেকে কালো গ্লাস খুলে ফেলতে সম্প্রতি নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় মনে করছে, সম্প্রতি অপহরণ, গুমসহ যেসব ঘটনা বেশি ঘটছে, তাতে মাইক্রোবাসসহ বিভিন্ন গাড়িতে কালো গ্লাস ব্যবহার করা হচ্ছে। এর ফলে গাড়ির ভেতরে কে আছে, তা শনাক্ত করা যাচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ১০ মে পর্যন্ত গাড়ি থেকে কালো গ্লাস খুলে ফেলার সময়সীমা বেঁধে দেয়।
যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এ নির্দেশনা মানা না হলে মোটরযান আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।