গাড়ির চাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ছোটকুমিরা বাইপাস এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় জয়নাল আবেদিন ওরফে রকি (১২) নামের এক শিশু নিহত হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে নয়টায় এ দুর্ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, শিশুটি রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রকি মারা যায়।