গাড়ির চাবি হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার পক্ষ থেকে ফেনী মডেল থানার পুলিশকে একটি হিউম্যান হলার দেওয়া হয়েছে। গতকাল রোববার মডেল থানা চত্বরে ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহা. শফিকুল ইসলামের হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন। এ সময় ফেনীর পুলিশ সুপার রেজাউল হকসহ পুলিশের কর্মকর্তারা ও পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।