গাড়ির দরজায় লুকানো ইয়াবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি নোয়া মাইক্রোবাস। এর দরজার ভেতর বিশেষ জায়গা রয়েছে। সেখানে ইয়াবা রেখে আবার ঝালাই করে দেওয়া হয়। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কিছু আছে। এভাবে কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকায় কৌশলে ইয়াবা পাচার চলছিল।
গতকাল মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার ব্রিজঘাটা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ গাড়িটিকে আটক করে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় তিনজনকে।
গ্রেপ্তার তিনজন হলেন আবদুর রশিদ, আবদুল মান্নান ও বাবুল উদ্দিন।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এএএম হুমায়ুন কবির প্রথম আলোক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে কৌশলে গাড়ির দরজার ভেতর বিশেষ জায়গা তৈরি করে ইয়াবা পাচার করে আসছে চক্রটি। এই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।