প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোর দলের গাড়ির ধাক্কায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী বাবুল সরদার (৪০) মারা গেছেন। গত শনিবার রাতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গত বৃহস্পতিবার এক দল চোরের গাড়ির ধাক্কায় তিনি আহত হন। বাবুল সরদারের ভাগনে সাইফুল ইসলাম জানান, নিহত বাবুল স্ত্রী ও ছয় সন্তান নিয়ে কামরাঙ্গীরচরে ভাড়া বাসায় থাকতেন। গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ থানার তেঁতুলিয়া গ্রামে। শাহবাগ থানার ওসি রেজাউল করিম জানান, ওই দিন ঘটনার পরপর গাড়ি ফেলে চোরেরা পালিয়ে গেলেও মো. মুসা নামের এক যুবককে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।