গাড়ির ধাক্কায় নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় গতকাল শনিবার ভোরে গাড়ির ধাক্কায় নাজমা বেগম (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোর চারটার দিকে এই ঘটনাটি ঘটে।
মোহাম্মদপুর থানার এসআই কামাল উদ্দিন জানান, ভোর পাঁচটার দিকে বসিলা কবরস্থান এলাকায় গাড়ির ধাক্কায় ওই নারী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত নাজমার গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামে।