গাড়ির ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় শাহজাদা আনসারী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার গভীর রাতে এ দুর্ঘটনার পর অজ্ঞাতপরিচয় হিসেবে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

গতকাল সোমবার স্বজনেরা মর্গে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন। শাহজাদা খিলক্ষেতে একটি বায়িং হাউজে কাজ করতেন। বনানী থানার উপপরিদর্শক মো. খালেদ জানান, রোববার রাত দেড়টার দিকে বনানী উড়ালসেতুর কাছে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়।