গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে তেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে।
নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম খুকুমনি (৪০)। তিনি পশ্চিম নাখালপাড়ায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, গুরুতর আহত অবস্থায় ওই পরিচ্ছন্নতাকর্মীকে আজ ভোরে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।