গাড়ির ধাক্কায় পুলিশ কর্মকর্তা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রুতগামী গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের পশ্চিম জোনের সহকারী কমিশনার মোস্তফা কামাল। স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বুধবার রাতে জানিয়েছে, মোস্তফা কামালের অবস্থা ভর্তির পর থেকে অপরিবর্তিত রয়েছে।মহানগর পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার ওয়ালিদ হোসেন প্রথম আলোকে জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে মোস্তফা কামাল চন্দ্রিমা উদ্যানের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৫-৪৯৪৯) তাঁকে ধাক্কা দেয়।পুলিশ গাড়িসহ চালককে গ্রেপ্তার করেছে। ১৯ বছর বয়সী মোটর মেরামতের শ্রমিক আল-আমিন গাড়িটি চালাচ্ছিলেন।