গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর বেড়িবাঁধ এলাকায় গতকাল বৃহস্পতিবার গাড়ির ধাক্কায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর নাম মাহমুদ আলম।
শাহ আলী থানার উপপরিদর্শক আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুপুরে আমি একটি হোটেলে খাচ্ছিলাম। তখন ওই বৃদ্ধকে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। তখনো তিনি জীবিত ছিলেন।’ ঠিক কখন কোন গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়, সে সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি বলে তিনি জানান।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে মাহমুদ আলমকে শনাক্ত করেন তাঁর মেয়ে মোসাম্মৎ রোকেয়া। তিনি প্রথম আলোকে বলেন, মাহমুদ আলম কাপড়ে কারচুপি নকশার কাজ করতেন। তিনি একটি কাজে বেড়িবাঁধ এলাকায় গিয়েছিলেন। তাঁরা চার বোন ও দুই ভাই। এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত কোনো মামলা হয়নি।