গাড়ির ধাক্কায় রিকশা উল্টে তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় রিকশা উল্টে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থী হলেন রিকশার আরোহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সুস্মিতা দেবনাথ ও ফারজানা সিদ্দিকী। রিকশাচালকও আহত হয়েছেন। তিনজনকেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল ১০টার দিকে একটি ব্যক্তিগত গাড়ি সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় রিকশাকে ধাক্কা দেয়।