গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে উদয়ন বিদ্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ির ধাক্কায় জয়নাল আলী (৩২) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন৷
জয়নালের বাড়ি বগুড়ার কাহালু উপজেলায়৷ ছয় সদস্যের পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ছিলেন৷
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পাশের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী জানান, সন্ধ্যা সাতটার দিকে রিকশাচালক উদয়ন বিদ্যালয়ের সামনে যাত্রী নামিয়ে রিকশা রেখে পাশে ফুটপাতে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন৷ এ সময় একটি গাড়ি দ্রুতগতিতে এসে রিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়৷ রিকশাটি চালক জয়নালের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান৷ গাড়িতে দুজন ছিলেন৷ চালকের আসনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পরিকল্পনা ও কর্মসূচিবিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম৷ তবে বিষয়টি অস্বীকার করে আশিকুল প্রথম আলোকে বলেন, গাড়ি চালাচ্ছিলেন চালক৷ গাড়িতে তাঁরা দুই বন্ধু ও চালক ছিলেন৷
পুলিশ ক্ষতিগ্রস্ত রিকশাটি উদয়ন বিদ্যালয়ের সামনে থেকে এবং গাড়িটি জসীমউদ্দীন হলের মাঠ থেকে আটক করে৷