গাড়ির মালিককেজিজ্ঞাসাবাদ করবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা থেকে হাত-পা বাঁধা অবস্থায় গাড়িচালক হানিফ সিকদারের লাশ উদ্ধারের ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। এ ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি তারা। তবে এ ঘটনায় গাড়ির মালিক মুজিবুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হক প্রথম আলোকে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। পুলিশের একটি দল কাজ করছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কারণের কথা জানা যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা যায়নি। ওসি বলেন, হত্যার ধরন দেখে মনে হচ্ছে, অন্য কোথাও চালককে খুন করে ওই জায়গায় গাড়িসহ ফেলে রাখা হয়েছে। অচিরেই ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ঘটনায় গাড়ির মালিক মুজিবুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওসি।হানিফ সিকদার আওয়ামী লীগের সাবেক সাংসদ মকবুল হোসেনের ছোট ছেলে মুজিবুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। শুক্রবার ভোরে উত্তরার ৭ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে গাড়ির পেছন থেকে হানিফ সিকদারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের খালাতো ভাই মাসুদ নয়ন উত্তরা থানায় একটি হত্যা মামলা করেন। মাসুদ নয়ন বলেন, ‘আমার জানা মতে, পটুয়াখালীর গ্রামের বাড়িতে হানিফের কোনো শত্রু নেই। ঢাকার কেউ শত্রুতাবশত তাঁকে হত্যা করেছে। তবে কারা কী কারণে করেছে, তা বুঝতে পারছি না।’ মাসুদ আরও বলেন, হানিফের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে গতকাল শনিবার সকালে তাঁর লাশ দাফন করা হয়।