গায়ক আরফিন রুমি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের জন্য স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী আরফিন রুমির জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান এই আদেশ দেন। আরফিন রুমির জামিন বাতিল চেয়ে তাঁর স্ত্রী লামিয়া ইসলাম ওরফে অনন্যার আবেদনের ওপর শুনানি শেষে আদালত আরফিন রুমিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ১২ অক্টোবর লামিয়া ইসলাম এ মামলা করেন।