গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহনন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাকাপুল নামক স্থান থেকে সাবিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। অপর দিকে পারিবারিক কলহের জের ধরে শেফালী খাতুন (২৪) নামে আরেক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আত্মহনন করেছেন। তিন সন্তানের জননী সাবিনা ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের মণ্ডলপাড়ার আবদুর রশীদের স্ত্রী। আর দুই সন্তানের জননী শেফালী ভেড়ামারা শহরের কাচারীপাড়ার শামীম হোসেনের স্ত্রী।সাবিনার স্বামী আবদুর রশীদ প্রথম আলোকে জানান, সাবিনা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। মাস কয়েক আগে তিনি একবার হারিয়ে গিয়েছিলেন। গত সোমবার বিকেল পাঁচটার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান।সোমবার দুপুরে ভেড়ামারা শহরের কাচারীপাড়ায় গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার পর শেফালী খাতুনকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।