গায়ে আগুন দিয়ে স্ত্রীর মৃত্যু হূদেরাগে মারা গেলেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মদপান করে চিৎকার, চেঁচামেচি ও স্ত্রীকে মারধর করা ছিল গৌতম সাহার নিত্যদিনের কাজ। স্বামীকে বদলাতে না পেরে শেষ পর্যন্ত নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন স্ত্রী মাধবী রানী সাহা (৪৫)। আর হাসপাতালে স্ত্রীর পাশে থাকতে গিয়ে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান স্বামী গৌতম সাহাও। গত রোববার সকালে ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ায় গায়ে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান, গত রোববার সকালে স্বামী গৌতমের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মাধবী গায়ে আগুন ধরিয়ে দেন। তাঁর চিৎকার শুনে লোকজন এসে প্রথমে তাঁকে ভোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এ হাসপাতালে স্ত্রীর পাশেই ছিলেন গৌতম। সেখানে থাকা অবস্থায় সোমবার ভোরে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান গৌতম সাহা। এরপর গতকাল মঙ্গলবার সকালে মারা যান মাধবী রানীও।এলাকার লোকজন জানান, প্রায় ২৫ বছর আগে সংসার শুরু করেছিলেন এ দম্পতি। তাঁদের দুই ছেলেমেয়ের মধ্যে মেয়ে মন্টি রাশিয়া-প্রবাসী। আর ছেলে গৌরব সাহা ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। গৌতম সাহা নিজে ভোলার প্রতিষ্ঠিত বস্ত্র ব্যবসায়ী। শহরের চকবাজারে মিনা ক্লথ স্টোর নামে তাঁর একটি কাপড়ের দোকান আছে।ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী জানান, পুলিশ তাঁদের বাসায় গিয়ে কোনো স্বজনকে পায়নি। তবে স্থানীয়দের কাছ থেকে শুনেছেন, মাধবী নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।