গায়ে আগুন লেগে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে সুমি চক্রবর্তী নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সুমির স্বজনদের অভিযোগ, স্বামীর নির্যাতন সইতে না পেরে তিনি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। গত শনিবার উপজেলার ডাবুয়া ইউনিয়নের রামনাথপাড়ায় এ ঘটনা ঘটে। সুমি চক্রবর্তীর স্বামীর নাম পঙ্কজ চক্রবর্তী। পঙ্কজ স্থানীয় একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করেন। পুলিশসহ বিভিন্ন সূত্র জানায়, শনিবার অগ্নিদগ্ধ হওয়ার পর সুমিকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি ঘটায় তাঁকে শনিবার রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে তাঁর মৃত্যু হয়। সুমির বড় বোন শুভ্র চক্রবর্তীর অভিযোগ, পঙ্কজের পরকীয়া আছে। এতে সুমি বাধা দেন। এ করণে সুমিকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করে আসছিলেন পঙ্কজ। ফলে সুমি আত্মহত্যার পথ বেছে নেন। পঙ্কজের ভাবি রীমা চক্রবর্তী এই অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, অসাবধানতাবশত গ্যাসের চুলা থেকে সুমির কাপড়ে আগুন লেগে যায়।