গায়েবানা জানাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের কাছে গত সোমবারের লঞ্চডুবির ঘটনায় ফরিদপুরের সদরপুর উপজেলার সাতরশি গ্রামের একই পরিবারের নিখোঁজ সাতজনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে গ্রামের তালুকদার বাড়ির আঙিনায় এই জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফরসহ ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার কয়েক শ মানুষ অংশ নেন। এ সময় নিখোঁজ ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। নিখোঁজ সাতজন হলেন সাতরশি গ্রামের মোহাম্মদ মাতুব্বরের মেয়ে ফরিদা আক্তার শিমু (৩০), তাঁর স্বামী মো. রুবেল (৩৫) ও তাঁদের দুই মেয়ে ফাইজা (৭) ও ফাতেমা (৩) এবং শিমুর বড় ভাই সোবহান মাতুব্বর (৩৫), তাঁর স্ত্রী জিয়াসমিন আক্তার (২৫) ও তাঁদের সন্তান ইভান (৭)।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি