গায়েহলুদে হামলা, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গায়ে-হলুদের অনুষ্ঠানে হামলা চালিয়ে কনেকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছে একদল সন্ত্রাসী। এতে কনেসহ ১২ জন আহত হন। গত বৃহস্পতিবার উপজেলার শোল্লার আবদানি গ্রামে এ ঘটনা ঘটে৷
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আবদানি গ্রামের আমছের আলীর মেয়ে শিরিন আক্তারের গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। এ সময় স্থানীয় খোকন ভূঁইয়ার নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী ওই বাড়িতে হামলা চালিয়ে শিরিনকে তুলে নেওয়ার চেষ্টা করে। বাড়ির লোকজন বাধা দেওয়ায় তারা কনেসহ ১২ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে খোকন ভূঁইয়া হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন৷ গতকাল শুক্রবার শিরিনের বিয়ে হয়ে গেছে৷ নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল৷