গিকাসহ বিএনপির ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় গিয়াস উদ্দিন কাদের (গিকা) চৌধুরীসহ বিএনপির ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার সরফভাটা ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে আবুল কাসেম বাদী হয়ে গত বুধবার রাতে এই মামলা করেন।

আবুল কাসেম জানান, গত ২৬ জুলাই সকালে কাপ্তাই সড়কের ঘাটচেক ও ইছাখালী এলাকায় ককটেল বিস্ফোরণ, ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুরসহ নাশকতা সৃষ্টির দায়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৬৫ জনের নাম উল্লেখ করে আরও ১৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এতে প্ররোচনা দেওয়ায় সাকা চৌধুরীর ছোট ভাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ১ নম্বর আসামি করা হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি এম মঞ্জুর মোর্শেদ মামলা দায়ের করার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৫ জুলাই উপজেলার কাদেরনগর এলাকায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাসভবনে বিএনপির ইফতার মাহফিলের প্যান্ডেলে আগুন দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পরদিন সকালে কাপ্তাই সড়কে ককটেল বিস্ফোরণ ও ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুরসহ নারকীয় তাণ্ডব চালায়।