গিনেস সনদ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়ার গিনেস সনদ গ্রহণ করেছেন৷ সেই সঙ্গে জাতীয় প্যারেড মাঠে ওই অনুষ্ঠানে যোগদানের জন্য তাঁকেও পৃথক সনদ দিয়েছে গিনেস কর্তৃপক্ষ৷ গতকাল রোববার বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সনদ দুটি শেখ হাসিনার হাতে তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর৷ খবর ইউএনবির৷
২৬ মার্চ ৪৪তম স্বাধীনতা দিবসে অন্তত আড়াই লাখ মানুষের সমবেত কণ্ঠে ধ্বনিত হয় ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’৷ লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে সেদিন বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশ৷
প্রধানমন্ত্রীর হাতে সনদ তুলে দেওয়ার সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক উপস্থিত ছিলেন৷