প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক সচিব ও বিটিআরসির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ (৬৭) রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বাসস।